1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর-০৬ আসনের জামায়াতের প্রার্থী তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুর-০৬ আসনের জামায়াতের প্রার্থী তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর-৬ (টঙ্গী, গাছা, পূবাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে।

ড. হাফিজুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর সাবেক ছাত্র সংসদের (ভিপি) ছিলেন ২০১০-২০১১ শিক্ষাবর্ষে। ড. হাফিজুর রহমান তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশা ছেড়ে জামায়াতের ডাকে সাড়া দিয়ে দেশে ফেরেন।

এ বিষয়ে ড. হাফিজুর রহমান বলেন,‌ ‘আমাকে যখন আমীরে জামায়াত ফোনে জানালেন, আপনাকে গাজীপুর-৬ থেকে নির্বাচন করতে হবে, তখন আমি আমার দায়িত্ববোধ থেকে সবকিছু ছেড়ে দেশে ফিরে আসি। ইনশাআল্লাহ গাজীপুর-৬ থেকে জনগণের প্রতিনিধি হিসেবে দেশ গড়ার পরিবর্তনের পথে কাজ করব।

তিনি আরও বলেন গাজীপুর-৬ দেশ গড়ার পরিবর্তনই আমাদের স্লোগান। এই এলাকায় ছিনতাই, ডাকাতি, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক। আমরা শ্রমিক অধ্যুষিত এই অঞ্চলে শ্রমজীবী মানুষের চিকিৎসা সেবার জন্য ফ্রি ওষুধ সেন্টার চালু করার পরিকল্পনা নিয়েছি।

আজ ১০ অক্টোবর (শুক্রবার) সকালে গাজীপুর মহানগরের এক রোকন সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।

জামায়াত সূত্র জানায়, শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে ড. হাফিজুর রহমানকে মাঠে নামিয়ে সংগঠনটি গাজীপুর-৬ আসনে নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়। তোকাত গাজীপাশা ইউনিভার্সিটির এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. হাফিজ টার্কি জামায়াতের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park