1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পাঁচবিবিতে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়নে দীর্ঘ দিন ধরে জিন্নাত আরা চৌধুরী ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার দাদন ব্যবসার সাথে জড়িত ও ব্যবসা করিয়া আসিতেছে। ভুক্তভোগী আব্দুল বারিক উপজেলা নির্বাহী অফিসারের কাছে তার করা অভিযোগে উল্লেখ করেন আড়াই বছর পূর্বে ৫০০০টাকা মাসিক ৭৫০ টাকার সুদের বিনিময়ে নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৮০০০ টাকা পরিশোধ করে।পরবর্তীতে ১লা সেপ্টেম্বর রাত ৮টার দিকে জিন্নাত আরা চৌধুরী আমার কাছে ৫০০০টাকা পাওনা দাবি করলে আমি ডিসেম্বরে তাকে টাকা পরিশোধের কথা বলি। এক পর্যায়ে জিন্নাত আরা চৌধুরী আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও এলোপাতাড়ি মারপিট করিয়া আমার দোকান ভেঙ্গে ফেলে সাথে ৩০০০/টাকাসহ গ্যাসের চুলা সিলিন্ডার ও বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় এবং যাওয়ার সময় খুন করিবে মর্মে হুমকি প্রদান করেন। এরপর বেরিয়ে আসে জিন্নাত আরা চৌধুরীর বিরুদ্ধে নানান ধরনের মানুষের উপর সুদের জন্য অত্যাচারের কাহিনী। সুদ দিতে গিয়ে নি:স্ব এমন ব্যক্তিরা হলেন ১. আ: মজিদ পিতা: মৃত অফির উদ্দিন গ্রাম: কুয়াতপুর তার বাড়ির দলিল আটক রেখে ৪০০০০ টাকা দিয়ে মাসিক ৬০০০টাকা সুদ আদায় করে ২. ফজলুর রহমান পিতা: মৃত ইমারত গ্রাম : পুকুরপাড়া ৫০০০টাকার বিনিময়ে প্রতিমাসে ১৫০০টাকা সুদ দেয় ৬ মাস ধরে ৩. ছাইদার হোসেন পিতা: সাখাত গ্রাম : শুকুরময়ী ২০০০০টাকার বিনিময়ে প্রতিমাসে ৩০০০টাকা করে সুদ দেয় ৯ মাস ধরে ৪. আনিছুর পিতা: আবুল হোসেন গ্রাম :কুয়াতপুর ৩০০০০টাকার বিনিময়ে প্রতিমাসে সুদের ৪৫০০টাকা করে আদায় করে। সকলেই যেন মহিলা মেম্বার জিন্নাত আরা চৌধুরীর সুদের ফাঁদে পড়ে নিঃস্ব। এলাকাবাসী সহ ভুক্তভোগীরা প্রশাসনের নিকট তার থেকে রক্ষা পেতে সহযোগিতা কামনা করেন ও ভুক্তভোগীরা জানান আমরা যে পরিমাণ টাকা নিয়েছি তার চেয়ে বেশি টাকা আমরা তাকে পরিশোধ করেছি তারপরও আমাদের নিকট অতিরিক্ত টাকা দাবি করে, না দিতে চাইলে মানসিকভাবে নির্যাতন করে ও বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। এ ব্যাপারে জিন্নাত আরা চৌধুরী সঙ্গে মুঠোফোনে এই নাম্বারে ০১৭১২- ৮৭৫৯৪৪ যোগাযোগ করলে তিনি বলেন মোবাইল ফোনে কথা বলবো না বলে ফোন বন্ধ করেন। এবিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের নিকট লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে রোমানা রিয়াজ বলেন আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park