1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১৫ হাজার জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

মহেশখালীতে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১৫ হাজার জরিমানা

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

মহেশখালীর পৌর সভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং অনিয়মের কারণে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো: আবু জাফর মজুমদার।

 

৩ অক্টোবর (শুক্রুবার) বিকালে মহেশখালী পৌর এলাকার প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। জানাগেছে, মেডিকেল টেকনোলজিস্ট এর স্বাক্ষর জালিয়াতি এবং প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের কারণে পরিচালিত মোবাইল কোর্টে পৃথক দুটি মামলায় এ (পনেরো হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

ওই দিন গণমাধ্যম পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।

 

জানাগেছে, মহেশখালীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই রোগীদের মানসম্মত সেবা দিতে ব্যর্থ হচ্ছে। অনেক সময় যোগ্য ডাক্তার না থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। পূর্বেও একই ধরনের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধ করে দেওয়া হয়েছিল।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো: আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে মোবাইল কোটের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park