1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেলেন ছাত্রলীগ সাংগঠনিক।  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জগন্নাথপুরে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেলেন ছাত্রলীগ সাংগঠনিক। 

জগন্নাথপুর  প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

জগন্নাথপুর  প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রাণীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটিত নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে করা হয় সভাপতি। 

ওই ছাত্রলীগ নেতার নাম  জহুরুল ইসলাম । তিনি রাণীগঞ্জ ইউনিয়ন কমিটির গত ২২/১২/১৭ইং তারিখে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ছাত্রলীগের কমিটিতে  সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

জহিরুল ইসলাম ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপি গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। আওয়ামী লীগের কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। জগন্নাথপুরের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ বলেন ছাত্রলীগ থেকে কেউ ছাত্র দলে আসার সুযোগ নাই। কেউ যদি তার পরিচয় গোপন করে কমিটিতে আসলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জহিরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন না বলে অস্বীকার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park