1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পূজা মন্ডপে সরকারী চাল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

পাঁচবিবিতে পূজা মন্ডপে সরকারী চাল বিতরণ

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

হিন্দুধর্মলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে পুজা মন্ডপের অনুকূলে সরকারী ভাবে বরাদ্ধ চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের হলরুমে প্রধান অতিথি হিসেবে উক্ত চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেমেশ্বর মাহাতা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক জানান, এবার উপজেলার ৭৫ মন্ডপের জন্য সাড়ে ৩৭ মেট্রিক টন চাল বরাদ্ধ আসে। প্রতি পূজা মন্ডপ ৫শ কেজি করে চাল পাবেন বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park