1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে রঙ-তুলির আচঁড়ে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় পাড় করছেন মৃৎশিল্পীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে রঙ-তুলির আচঁড়ে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় পাড় করছেন মৃৎশিল্পীরা

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়  সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর কয়েকদিন বাদেই দেবী দুর্গা আসছেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। এরই ধারাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে আসছেন। উৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।

পূজা উপলক্ষে চারিদিকে ঘিরে আলোকসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব প্রস্তুতি প্রায় শেষের পথে। দেবী দুর্গাকে বরণ করে নিতে মন্ডপে মন্ডপে চলছে নানা প্রস্ততি। দেবী দুর্গা আগমনে অপেক্ষা ও কবে দেবী দূর্গা আগমন ঘটবে সে আশায় প্রহর গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা। তছাড়া উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থার দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সনাতনী ধর্মাবলম্বীদের মতে, দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা। ধর্মের প্রতি বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই স্বর্গ থেকে মর্ত্যলোকে দেবী দুর্গার আগমন ঘটে। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে আসছে।

এই উৎসবকে ঘিরে শিল্পীরা প্রতিমার গায়ে শেষ তুলির আঁচড় টানতে ব্যস্ত সময় পার করছেন। কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। দম ফেলার সময় নেই কারিগরদের। সুনিপুণ হাতে মাটি ও রংতুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন তারা। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি। মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি ও শেষ সময়ের সাজসজ্জা।

শিল্পীরা জানান, প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। পূজা শুরুর আর মাত্র কয়েকটা দিন বাকি। দম ফেলার সময় নেই। এর মধ্যেই দেবী দুর্গার প্রতিমা তৈরির প্রায় কাজ শেষ হয়েছে। শুধু জীবিকার জন্যই নয়, দেবী দুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। তাইত দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেবী দুর্গা আগমন ঘটবে বলে।

জগন্নাথপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য সচিব বিভাষ দে ও জগন্নাথপুর পৌর সদস্য সচিব দ্বীপক কুমার দেব বলেন, দেবী দুর্গাকে বরণ করে নিতে মন্ডপে মন্ডপে চলছে প্রস্ততি। এ বছর বান্দরবান ৭টি উপজেলায় ৩৭টি সর্বজনীন পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাছাড়া এই উৎসবকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার জোরদার করা হয়েছে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park