1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা... - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

মহেশখালীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা…

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

 

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে গোরকঘাটা–জনতা বাজার সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

 

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। এসময় নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা যৌথ ভাবে সহযোগিতা করেন।

 

মোবাইল কোর্ট চলাকালে বেশ কিছু যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ছিল মোটরযান রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সার্টিফিকেট, রোড পারমিট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সের অনুপস্থিতি। এসব অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট চালক/মালিকদের বিরুদ্ধে ৯টি মামলায় মোট ১৪ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করেন।

 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। জননিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মানা সবারই দায়িত্ব।

 

এছাড়াও মহেশখালীতে অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে যানবাহন চালনা বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। আজ মহেশখালী উপজেলা  নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে বলা হয় মহেশখালীতে রাস্তায় অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো বন্ধে মহেশখালী পুরো উপজেলা ব্যাপী অভিযান পরিচালনা করা হবে, সংশ্লিষ্ট অটো জব্দসহ মালিকের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যায়ক্রমে সকল অটোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসার হবে।

 

সম্প্রতি মহেশখালী উপজেলায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানান মহেশখালী উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park