1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

রাজারহাটে সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

আব্দুল হাকিম সবুজ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ

 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ আহম্মদ, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ মন্ডল,বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আল মিজান মাহিন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন শেষে ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তোলেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নবনির্মিত এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সবাইকে একযোগে কাজ করতে হবে।”

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশ নবনির্মিত ভবনটি উদ্বোধনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park