1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে দেশীয় ঔ সহ ধারালো অস্ত্র উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে দেশীয় ঔ সহ ধারালো অস্ত্র উদ্ধার

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনী এক সফল অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) এবং পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

২৭ আগষ্ট (বুধবার) দিবাগত রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ছমিরাঘনা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থানকারী সঙ্ঘবদ্ধ ডাকাত দলের অবস্থানের সন্ধান পেয়ে  তারা এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নিকটস্থ পাহাড়ে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আরো একটি অপারেশনে মহেশখালী পৌরসভার বরুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি চিংড়ি ঘেরের ঝুপড়ি ঘর থেকে ১টি চায়নিজ কুড়াল, ৩টি রামদা ও ১টি দেশীয় ক্রিজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌ কন্টিনজেন্ট সুত্রের বরাতে আরো জানা যায়,বাংলাদেশ নৌবাহিনী সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে। 

উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park