1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে সোনাদিয়ার কুখ্যাত ডাকাত সর্দার মঞ্জুর আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

মহেশখালীতে সোনাদিয়ার কুখ্যাত ডাকাত সর্দার মঞ্জুর আটক

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছে ১২টির অধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত ও জলদস্যু সর্দার মঞ্জুর। সে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া গ্রামের বাহাদুরের পুত্র।

পুলিশ জানায়, মঞ্জুরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের কাছে ওয়ারেন্ট আসামি ছিল। সম্প্রতি সোনাদিয়া ও আশপাশের এলাকায় তার তৎপরতা বেড়ে গেলে স্থানীয়দের আতঙ্ক আরও বৃদ্ধি পায়।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭শে আগষ্ট (বুধবার) ভোরে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। এসময় কৌশলে তাকে আটক করা হয়েছে বলে জানান মহেশখালী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঞ্জুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি ও জলদস্যুতার মাধ্যমে এলাকায় চরম ভীতির পরিবেশ সৃষ্টি করেছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার মঞ্জুরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও জলদস্যুতা দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park