1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে সোমবার সকালে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বিদেশি স্বার্থে করা নানা চুক্তি, উদ্যোগ ও পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে একদিকে ভারত আর অন্যদিকে যুক্তরাষ্ট্র দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের দালালি কিংবা আমেরিকার দালালি কোনটাই বাংলাদেশে চলবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মূল্যবোধ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ।

সমাবেশ থেকে ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপনের অনুমতি বাতিল, আমেরিকার সঙ্গে স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি রদ, চট্টগ্রাম বন্দরের কৌশলগত হাব বিদেশীদের হাতে তুলে না দেওয়া, সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিকার, স্টারলিংক ইন্টারনেট বন্ধ এবং বিদেশি ক্ষতিকর খাদ্যপণ্য আমদানি বন্ধ করা। এছাড়া দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী সমকামীতা বা এলজিবিটি বৈধকরণ, পতিতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান এবং বিতর্কিত নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন বাতিলের দাবিও জানানো হয়।

আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন মুহম্মদ নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মুহম্মদ পারভেজ কবির, মুহম্মদ আল মামুন, মুহম্মদ আশিক, মুহম্মদ আব্দুল মালেকসহ শতাধিক ছাত্র-শ্রমিক ও জনতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park