
সাথী সুখ
ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
দুখে সুখে ভেলা কেটে যায় বেলা
সাথী হীন আছি একা
তবু মনে কিছু ভাবি নাহি পিছু
ব্যথা মনে ছবি আঁকা।
আমি আঁখি জলে লোক কথা বলে
শুনে যাই আমি শুধু
কিছু নাহি বলি একা তাই চলি
কেঁদে চুপ থাকি কভু।
চোখে ভাসে জল কাজে নাই তাল
চোখ পাশে কালি আজ
দুখে কাটে দিন নাহি বাজে বীন
দেহে নাহি কোন সাজ।
সাথী এলো যবে সুখ হলো তবে
কাজে হেলা নাহি আর
তাই ভালো আছি, স্রষ্টা ভালো বাসি
সব ব্যথা পরোপার।