
কষ্ট
হালিমা সুলতানা
কষ্ট ধরা যায় না, ছোঁয়া যায় না, তবুও কষ্ট।
এক পলকে হাজার জীবন করে শুধু নষ্ট।
অদৃশ্য এক বস্তু ধ্বংস করে সর্ব শান্তি।
ওজন হীনা কায়াহীনা তবুও মনে ক্লান্তি।
এতো ধ্বংস করেও হয়নি বিচার কষ্টের আজও।
অস্থির করে দেয় জীবনের প্রতি ছন্দের কাজও।
কষ্ট দিচ্ছে মৃত্যু তবুও কষ্টের হয়নি ফাঁসি।
কষ্ট কাঁড়ে আনন্দ সুখ হাজার স্বপ্ন রাশি।
আহা: কষ্ট তোমার জীবন হয় না নষ্ট কভু?
ঘর ছাড়া,মন ছাড়া তিক্ত ভালোবাসি তবুও।
রঙহীন,সুবাস ছাড়া কাঁটা ফুলের মালা তুমি,
ইচ্ছে ছাড়া সদাই তোমায় মন প্রাণ খুলে চুমি।
আলেয়ার এক বিন্দু আলো তবুও কতো শক্তি।
দিবারাত্রি বালিশ চেপে করি সবাই ভক্তি।
কয়লা ছাড়াই জ্বলে আগুন উত্তপ্ত এক নদী,
জ্বলে পুড়ে হবে দাফন কষ্ট আসে যদি।
সাত সাগরে ডুবে মরলেও নিভে না এই আগুন।
কষ্ট জীবন থেকে কেঁড়ে নিচ্ছে সকল ফাগুন।
হাত নেই,পা নেই তবুও আঁকড়ে ধরে রাখে জীবন,
কষ্টের ছায়ায় সত্যি জীবন টা যন্ত্রণা প্রবণ।