1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিনাজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

দিনাজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বিরামপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ শাখার সভাপতি সাজেদুর রহমান সাজু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, জামায়াতের দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, দিনাজপুর দায়রা জজকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহিনুর রহমান, স্বাস্থ্য খাতের চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের আলোকিত করতে হবে।

কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় মুহূর্ত। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের মনোবল ও প্রেরণা আরও বাড়িয়ে দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park