1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোবাইল ফোন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মোবাইল ফোন

মোঃ ইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মোবাইল ফোন
মো ইয়াকুব আলী তালুকদার

আঁধার ঘরে আলো নিয়ে
আসলো মোবাইল ফোন
মনের সাথে মনের দেখো
রাখলো কতো মিল।

ছেলে মেয়ে বললো কথা
বাবা মা’য়ের সাথে
মনটা তাই জুড়িয়ে গেল
দুঃখ সবই ভুলে।

বাবা মা’য়েও বললো কথা
তাদের বাবা মা’য়ের সাথে
স্বজন কতো আপন হলো
এই মোবাইল ফোন এসে।

প্রয়োজনবোধ কতো সহজ হলো
দূর দূরান্ত এলো অনেক কাছে
আপন পর সবাই আপন হলো
দূর দূরান্ত থেকে।

হাজার লক্ষ টাকা খরচ করে
হতো না যেই কাজ আগে
মোবাইল ফোন এসে সে কাজ
করছে মুহূর্তে।

প্রয়োজনবোধ এতোই হলো
বাড়লো মোবাইল ফোন ব্যবহার
বাদশা ফকির ফোনের এবার
করলো একি হাল।

ধন্যবাদ তাই বিজ্ঞানীদের
আধুনিক যুগকেও স্বাগতম
মানুষ গুলো সব ফোনকে নিয়ে
কেমন করলো আলিঙ্গন।

শিশু বাচ্চা কয়না কথা
নেইতো কোন জ্ঞান
সেও না-কি আর ঘুমায় নাতো
না শুনে মোবাইলে গান।

তিন দু’গুনে পাঁচ বলে আর
শুণ্য অক্ষর জ্ঞান
সেও না-কি আজ মোবাইল ফোনে
ভাসায় প্রেমের বান।

মা ভাসলো বোন ভাসলো ভাসলো খালা ফুফু
ভাই বন্ধু বাবা চাচা আরও মামা খালু
ভাসলো নারী পুরুষ জাতি কেউ নেই তো আর পিছু
এ যে মোবাইল ফোনের যাদু।

মোবাইল ছেলে মেয়ে বলছে শুধু কথা
অফার সাজে কথায় ভিজে আছে অনেক মজা
মজায় মজায় প্রেম রসে ভেজা
যায় না যাক আছে যতো টাকা।

টপ সন্ত্রাস ল্যাংড়া মাছি মোবাইল নিয়ে হাতে
হুমকি ধামকি অস্র হাতে সাজে
সন্ত্রাসী কাম সহজ হয়ে
প্রচুর চাঁদার টাকা নিচ্ছে কামাই করে।

পুলিশ বাবা আরও আছে আমলা কর্মকর্তা যারা
মোবাইল ফোনে ঠিক করে নিচ্ছে ঘূষ
নিরিবিলি ঐ মানব শুণ্য
নিরাপদময় জিগাতলা।

নেতার কথায় টোকাই করে
মোবাইল ফোন লাগিয়ে কানে
হরতালের ডাক দিচ্ছে তারা
বোমা ফাটায় মানুষ মারে তাতে।

টুকটুকি প্রেম করছে না-কি দুখাই ছেলের সাথে
তারা নাকি কোটিপতি ক্ষমতাও অনেক আছে
প্রেমের নামে রস মিলনে বাচ্চা নিয়ে পেটে
এখন না-কি সে মরতে চায় গলায় ওড়না দিয়ে।

স্কুল কলেজ ভার্সিটিতে আর নেইতো লেখাপড়া
মোবাইল ফোনে শুধু কথা বলে
শিক্ষালয়ে ক্লাস ছেড়ে গাছতলাতে তাই
প্রেমের বসিয়েছে মেলা।

সুন্দরী মোর জানের জান
মোবাইলে বলছে যে মাতাল
আই লাভ ইউ না বলিলে
মারবো এসিড তোর কপালে।

টাইট ফিটিং পাতলা কাপড় তিন ভাগ তার ফাঁকা
বোরকা পড়া এখন না-কি হয়ে গেছে জ্বালা
বোরকার ধরণ পাল্টে এখন চুমকি দিয়ে ভরা
মোবাইলে কথা বলে গাথে প্রেমের মালা

মোবাইল ফোনে আপন হয়ে বলছে শুধু কথা
খালাতো ভাই মামাতো বোন ভুলেই গেছে তারা
মামা ভাগ্নি খালা মামা হয়ে প্রেমিক প্রেমিকা
বাবা মা’য়েও না-কি তাদের প্রেমের বড় শাখা।

কথার রসে অঙ্গে মধু মিস কলে হয় কথা
দিন রাত্রি বললে কথা
যুবক যুবতীদের এমনি করে
হয় গো ভালোবাসা।

প্রেমের যতো ছন্দ বলে
মোবাইল ধরে কানে
ব্লু ছবি আর নষ্ট কিছু
রাখছে ধরে তাতে।

টিকটক আর বিগো লাইভ
লাইক ইট এ্যাপে ভরা
ভেলকি নাচন নাচছে তারা
ইজ্জত বিলায় দিয়া।

ফ্রী ফায়ার আর পাবজি গেমে
দেশটা গেছে ভরে
শিশু বাচ্চা যুব বৃদ্ধ সব ভুলে
মোবাইলের নেশায় পড়ে জ্বালা।

পড়াশোনা আর ভাল্লাগে না
ভালো লাগে ভালোবাসা
সব ছেড়ে তাই ধরেছি এবার
মোবাইল ফোনে কথা।

ভালো জাতের পোলা আর কাপড়ের ত্যানা
নদীর পানি ঘোলা আর জাতের মেয়ে কালা
এখন তো আর নেই যে সে যুগ
কেমনে মিলবে তাদের দেখা!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park