1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত
Oplus_131072

জাহিলিয়াতের র্নিমমতাকে মারিয়ে মানবতা,
মনষত্বকে পদদলিত করে ফ্যাসিস্ট হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল।।
  – অধ্যক্ষ আলী আলম.

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,
সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ  আলী আলম বলেছেন;আওয়ামীলীগ মানবতার শত্রু,দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মানবতার কল্যাণ ও দেশের স্বার্থে ১৭টি বছর আওয়ামীলীগ কিছুই করিনি। বিরোধী দলের ওপর দমন-নিপিড়ন,মামলা-হামলা আর জুলুম-নির্যাতন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিল। নিষ্ঠুর হাসিনা জাহিলিয়াতের র্নিমমতাকে মারিয়ে মানবতা,মনষত্বকে পদদলিত করে ফ্যাসিস্ট হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এ জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠায় ৩৬ জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান হয়েছিল।
জাতী পেয়েছিল মুক্তির স্বাদ।

মঙ্গলবার,(৫ আগস্ট)  বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলার উদ্যোগে ৩৬ জুলাই, ‘২৪-এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক গণমিছিল পূর্ব এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাবেশে আরো বক্তব্য রাখেন;বেলকুচি উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর-উন-নবী সরকার ও উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,বেলকুচি  উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,জামায়াত নেতা মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া ও বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু
প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park