1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহীদ নুর আলমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কুড়িগ্রামে জুলাই পূর্ণজাগরণ কর্মসূচির সূচনা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

শহীদ নুর আলমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কুড়িগ্রামে জুলাই পূর্ণজাগরণ কর্মসূচির সূচনা

মোঃ রুহুল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার পঠিত


মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নুর আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫”।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভগিরভিটা গ্রামে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বি. এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ,ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা।

অনুষ্ঠানে বক্তারা শহীদ নুর আলমের আত্মত্যাগ ও নেতৃত্বের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের দাবিতে শহীদ নুর আলম যে আত্মবলিদান দিয়েছেন, তা কেবল কুড়িগ্রামের নয়, পুরো দেশের জন্যই অনুপ্রেরণার উৎস।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের কৃতী সন্তান নুর আলম শহীদ হন। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করে।

আয়োজকরা জানিয়েছেন, “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচির” অংশ হিসেবে সপ্তাহব্যাপী আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park