
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের গাজীপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াকৈর পৌরসভার ১৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ আগস্ট (শনিবার) অনুমোদিত এ কমিটিতে আলহাজ্ব মোঃ আব্দুস ছামাদ (আজাদ) কে আহ্বায়ক এবং আলহাজ্ব মোঃ আলমাছ আলীকে সিনিয়র আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ সাহাবুদ্দিন হাওলাদার, মোহাম্মদ আব্দুস সালাম ও মোহাম্মদ আলমগীর।সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোঃ শাহ্ আলম।
অন্যদিকে, সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা মোঃ সোলাইমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রিপন হোসেন, হাফেজ মোঃ নাহিদুল ইসলাম ও মোহাম্মদ সেলিম মোল্লা।কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হাফেজ মোঃ ইব্রাহিম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ এক বিবৃতিতে আগামী দিনে ওলামা দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী এবং আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, শীঘ্রই কালিয়াকৈর পৌর ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে।