1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মায়ের আদর ডা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মায়ের আদর ডা

ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মায়ের আদর
ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

বাদল দিনে যাচ্ছে মায়ে
শিশু কোলে নিয়ে
শিশু যাতে না ভিজে তাই
ঢাকে আঁচল দিয়ে।

মায়ের আদর শিশুর জন্য
সর্বক্ষণই থাকে
সর্দি কাশি জ্বর হতে ওই
সুরক্ষা দেয় তাকে।

হটাৎ এলে দমকা হাওয়া
ছাতা গেল উড়ে
তখন মায়ে মাথার হিজাব
শিশুকে দেয় ঘিরে।

নিজে ভিজবে তবু যেন
তার শিশু না ভিজে
তাই তো মায়ে ঝুঁকে থাকে
শিশুর দিকে নিজে।

না খেয়ে মা শিশুর
জন্য
খাবার রাখে তুলে
গরীব মায়ের কত কষ্ট
শিশু গড়ার মূলে।

স্রষ্টার কাছে শিশুর জন্য
আশীর্বাদ চায় মায়ে
কোলেপিঠে মানুষ করে
স্কুলেও যায় মা নিয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park