1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে শিক্ষা ও কল্যাণে বিস্তৃত উপকরণ বিতরণ: নেতৃত্বে ইউএনও নুজহাত তাসনীম আওন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে শিক্ষা ও কল্যাণে বিস্তৃত উপকরণ বিতরণ: নেতৃত্বে ইউএনও নুজহাত তাসনীম আওন

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত


মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপির অর্থায়নে শিক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা-অনুরাগী উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। তাঁর সক্রিয় নেতৃত্ব ও আন্তরিকতা এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তিনটি টব ও তিনটি ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্যানেটারি ন্যাপকিন, বাইসাইকেল, এবং ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট স্ট্যাম্প, ব্যাট, ফুটবল, ভলিবল ও নেট বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও নৈতিক উন্নয়নের জন্য শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নারীদের কর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ একটি কার্যকরী পদক্ষেপ।

এই উদ্যোগে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়।

উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়নে এমন বহুমুখী উদ্যোগ প্রশংসিত হয় উপস্থিত সবার কাছে। অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার পাশাপাশি জীবনের নানা ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park