1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে নাইট কোচের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে নাইট কোচের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ বুধবার ভোরে ঘটে গেছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। উপজেলার কলেজ বাজার এলাকায় ভোর আনুমানিক ৫টার দিকে একটি দ্রুতগতির নাইট কোচের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা মহিলাটি রাস্তার একপাশে পড়ে ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি নাইট কোচ তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মৃত বৃদ্ধার আনুমানিক বয়স ৭০ বছর। তার গায়ে ছিল হলুদ-লাল রঙের শাড়ি। এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশকে খবর দিলে বিরামপুর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park