1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক

মোঃ রাজু
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বৈষম্য-বিরোধী নাগরিক সমাজ নামে একটি সংগঠন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করে তারা। এ সময় ওয়াসার এমডি সমর্থকরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।এর আগে গত রোববার ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে তার কার্যালয় অবরোধ করে বৈষম্য-বিরোধী সাধারণ নাগরিক সমাজ। ওই সময় তারা ১৭ দফা দাবি তুলে ধরেন। এ সময় এমডির দুর্নীতি-অনিয়ম নিয়ে উপস্থিত লোকজন স্লোগান দিতে দিয়ে তার পদত্যাগ দাবি করেন। এছাড়া গতকাল বেলা ১১টার দিকে ওয়াসা ভবনে অবস্থানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল। তারা চার দফা দাবি পেশ করে এক সপ্তাহের আলটিমেটাম দেন। অন্যথায় এমডির পদত্যাগে আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ার করে দেন। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘোষণা অনুযায়ী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওয়াসার এমডির কার্যালয়ে সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় এমডির সমর্থক হিসেবে পরিচিত ২০-৩০ জনের একটি দল সেখানে পাল্টা অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে এমডি সমর্থকদের তোপের মুখে পিছু হটে আসে আন্দোলনকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ওয়াসায় ভবনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আন্দোলনকারীদের পক্ষে নেতৃত্ব দেওয়া এমএ হানিফ নোমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওয়াসায় বিভিন্ন অনিয়ম-দুনীতি চলে আসছে। এর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। কিন্তু এমডির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার সমর্থক কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park