
মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
বাঁশফোর হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও বাংলাদেশ বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের গঠনতন্ত্র ও নীতিমালা তৈরীর জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপত্বি করেন শ্রী দীপক বাঁশফোর।
সবাই অন্যের মধ্যে বক্তব্য রাখেন বাঁশ ফোর হরিজন কল্যাণ পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী রতন বাঁশফোর,সাংগঠনিক সম্পাদক শ্রী রাজু কুমার বাঁশ,উপদেষ্টা মন্ডলী সদস্য শিবু জান বাশফোর,সান্তাহার বাঁশফোর হরিজন কল্যাণ সমিতির সভাপতি গঙ্গা বাঁশফোর,সহ-সভাপতি রাজন বাশফোর,সাংগঠনিক সম্পাদক শ্রী স্বপন বাঁশফোর, শ্রীকালা বাঁশফোর, শ্রী সজলী বাঁশফোর। এছাড়াও সুধী জনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদল যুগ্ন আহবায়ক মাহমুদুল আলম।