1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীতে পানিতে ডুবে নিহত ২ শিশু কণ্যার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

শ্রীবরদীতে পানিতে ডুবে নিহত ২ শিশু কণ্যার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা 

এসডি সোহেল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত

এসডি সোহেল রানা,স্টার রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের  তিনানী ছনকান্দা গ্রামের বাসিন্দা  পানিতে ডুবে নিহত দুই শিশু কন্যার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

৯ ই জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসারের

কার্যালয়ে শোকাহত ২ পরিবারের হাতে আর্থিক সহায়তার প্রত্যেককে ২০ হাজার টাকার  চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন সহ নিহত ২ শিশুকন্যার পরিবারের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য  গত ১৮ ই জুন নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর শেরপুরের শ্রীবরদীতে দুই শিশু কন্যার বিবস্ত্র লাশ পাওয়া যায়।

শ্রীবরদী পৌরসভার সীমানা সংলগ্ন ছনকান্দা গ্রামের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের পাশে মোস্তফা মিয়ার প্রজেক্টের পুকুর থেকে লাশ দুইটি পাওয়া যায়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলো তাতিহাটি ইউনিয়নের তিনানি ছনকান্দা (বেতাল বাড়ী) গ্রামের সেলিম মিয়ার কন্যা সকাল (৭) ও স্বপন মিয়ার কন্যা স্বপ্না (৬)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park