1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রশিদুল হত্যা মামলায় বিরামপুরে চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারাগারে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

রশিদুল হত্যা মামলায় বিরামপুরে চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারাগারে

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ২০২২ সালের একটি হত্যা মামলায় দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) ভোররাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মাসুদুর রহমান (৫২)। আব্দুল মালেক মন্ডল বর্তমানে দিওড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মাসুদুর রহমান পৌর যুবলীগের সদস্য।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি উপজেলার কাটলা হাইস্কুল মাঠে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় রশিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তে আব্দুল মালেক মন্ডলকে সন্দেহভাজন এবং মাসুদুর রহমানকে এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত করা হয়। এরপর সোমবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ওসি মমতাজুল হক আরও জানান, গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park