1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভবনের সংকটে পাঠদান ব্যহত, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ভবনের সংকটে পাঠদান ব্যহত, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

মোঃ জাহিদুল ইসলাম শিহাব: সন্দ্বীপ,চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

মোঃ জাহিদুল ইসলাম শিহাব: সন্দ্বীপ,চট্টগ্রাম।

সন্দ্বীপ  উপজেলার কালাপানিয়া জগৎ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক ধীরগতির কারণে কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছে। পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুরা খেলাধুলা করার ক্ষেত্রেও দুরাবস্থার শিকার। নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় ১ বছর আগে । কিন্তু কাজের এখন ও  ৫ ভাগ শেষ হয়নি। দীর্ঘদিন থেকে কাজ ফেলে রাখায় শিক্ষার্থী ও শিক্ষকরা দুর্ভোগে পড়েছেন। ঠিকাদারের অবহেলায় এ পরিস্থিতির সৃষ্টি হলেও কর্তৃপক্ষ নির্বিকার থাকায় দিন দিন সমস্যা আরো বাড়ছে।

স্কুল গেইটে ন্যাম প্লেটে দেখা যায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর  ৪ কোটি ৪২ লক্ষ টাকা ব্যায়ে  MDSP প্রকল্পের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন তৎকালীন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। নির্মান কাজের সময় ধরা হয় ২৪ মাস, সে সময় অতিবাহিত হয়েছে এখন ১০ মাস হতে চললো কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনেকষ্টাশন স্কুল মাঠে বালু ফেলে রেখে  আর আসে নি।

জানা গেছে ১৯৬২ সালে কালাপানিয়া ইউনিয়নে জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এদিকে  বিদ্যালয়ে পাঠদান চলছে জরাঝীর্ণ ঘরে। নতুন ভবন  নির্মাণের  করা হচ্ছে এটাইভেবে তাই পুরোন ভবনটি ২০১৪ সালে ভেঙে ফেলা হয়েছে। ফলে বেড়া দিয়ে কোনো রকমে ঘর ঘেরাও করে চলছে শিক্ষা কার্যক্রম। নতুন ভবনের কাজ কবে নাগাদ শেষ হবে বলতে পারে না কেউ। পাঠদান অব্যাহত রাখার জন্য বাঁশের খুঁটি, বেড়া ও টিনের চাউনি দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয় ২০১৪ সালে । নড়বড়ে উক্ত স্থাপনাটি ঝড় বৃষ্টিতে গত ১০ বছর  পর্যন্ত কয়েকবার বিধ্বস্ত হয়। এতে পাঠদান কার্যক্রম দূরূহ হয়ে পড়েছে। প্রচন্ড তাবদাহে ও বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

ইতোমধ্যে অনেক শিক্ষার্থী অত্র বিদ্যালয় ত্যাগ করে অন্যত্র চলে গেছে, যা সত্যিই খুবই দুঃখজনক বর্তমানে বিদ্যালয়টিতে পড়ালেখা করছে ১৩০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের রেজাল্ট ও ভালো। কিন্তু শ্রেণিকক্ষের সংকট কারনে পাঠদান ব্যাহত হচ্ছে।

কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসন বলেন আমি ১১ বছর এই বিদ্যালয়ে কর্মরত আছি, যখন এ স্কুলে আসি তখন এখানে ২ টি ভবন জরাজীর্ণ ছিল ১৪ সালে  আমরা  ২ টি ভবন ঝুকিপূর্ণ বিধায়   ভেঙে পেলার টেন্ডার দিয়েছি। তারপর বিদ্যালয় কতৃপক্ষ গাছ ও টিন দিয়ে ছোট্ট ঘর নির্মান করে কোন রকম স্কুলের পাঠদান চালিয়ে যাচ্ছি । কিন্তু ক্লাস রুম গুলো অত্যন্ত ছোট। ভবন না থাকায় শিক্ষক রুম ও পাঠদান ব্যাহত হচ্ছে, দশবছর আগে বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ছিল ৩৫০ বর্তমান আধুনিক যুগে ভবন না থাকায় এলাকায় কোন অভিভাবক তাদের সন্তান দের এই স্কুলে না দিয়ে অন্য স্কুল বা মাদ্রাসা দিয়ে দিচ্ছে, এভাবে চলতে থাকলে বিদ্যালয়টি শিক্ষার্থী সংকটে হুমকির মধ্যে পড়তে পারে, বর্ষাকালে শ্রেণীকক্ষে পানি প্রবেশ করে উপর থেকে ও পানি পড়ে। গরমে ক্লাস করা ছাত্র-ছাত্রীদের কষ্টকর হয়ে পড়ে, এই থেকে দ্রুত আমরা উত্তরণ চাই।

এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম কাছে জানতে চাইলে তিনি বলেন এমডিএসফির আমাদের সন্দ্বীপে প্রায় ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ সবগুলো একই অবস্থার মধ্যে পড়ে আছে। বার বার আমরা বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কে জানিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park