1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত 

আব্দুস সামাদ: পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

আব্দুস সামাদ: পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও

 লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।     

লালমনিরহাটে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী, এ্যাড. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারী, মোঃ মজমুল হোসেন প্রামানিকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সপিকার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান,  পৌর মহিলা দলের আহ্বায়ক সিতরাতুল মুনতাহা মিতু,  উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশফিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরশ উল আজম বসুনিয়া, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজার রহমান রিফাত, আহ্বায়ক মেহেদী হাসান সনেট প্রমুখ।

এছাড়াও পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সম্পাদকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদেরকে জনগণের মন জয় করতে হবে। যাতে সাধারণ মানুষ বিএনপিকে স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ দেয়। বিএনপিতে কোনো দুর্বৃত্তের স্থান হবে না। যারা দূর্বত্তায়ন করে মানুষের ক্ষতি করে তাদের ব্যাপারে আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে কঠোরতম ব্যবস্থা নিতে। ‌ প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে দেওয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park