
আরিফুল ইসলাম পাঠান
কুমিল্লা জেলা, মুরাদনগর থানার প্রতিনিধি,,
কুমিল্লা জেলা, মুরাদনগর থানা, ২১ নং বাবুটিপাড়া ইউনিয়ন এর মধ্যে চলছে কৃষকদের মধ্যে সার ও বিজ বিতরন, এতে উপস্থিত ছিলেন ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান জনাব আরমান হোসেন, এতে আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা হাজী জালাল উদ্দিন ভূঁইয়া এতে আরো উপস্থিত ছিলেন হিসাব সহকারি কম্পিউটার কাম অপারেটর মোহাম্মদ হাসান এতে আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শিউলি আক্তার মুরাদনগর, কুমিল্লা,
বিজের নাম ও জাত, রোপাআমন, ব্রিধান ৪৯,বিজের পরিমান ৫ কেজি,সারের পরিমান ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি,প্রতি কৃষকদের মাঝে বিতরণ করা হয়,
উক্ত ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের প্রান কৃষি, আর কৃষকই জাতির মুল ভিত্তি। তারা ভোরের আলো ফোটার আগেই মাঠে যায় রোদে পুরে বৃষ্টিতে ভিজে দিন শেষে আমাদের পেটে খাবার তুলে দেয়। অথচ আজকের আধুনিক সভ্যতায় আমরা সেই কৃষককেই ভুলে যাই, যার পরিশ্রমে গড়ে ওঠে আমাদের জীবন, উপসহকারী কৃষি কর্মকর্তা শিউলি আক্তার বলেন, কৃষি কেবল জমি চাষ নয়, এটা এক ধরনের জীবনচর্চা -যেখানে ঘামই মুল পুঁজি আর ধৈর্যই একমাত্র মুলধন,