1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে ২টি বস্তায় ৫০ কেজি গাঁজাসহ ৪ জন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রামে ২টি বস্তায় ৫০ কেজি গাঁজাসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত

‎
‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎
‎চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭।
‎শুক্রবার (২৭ জুন) থানার কালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
‎শনিবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭। গতকাল কালুরঘাট ব্রিজে এলাকা পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
‎আটককৃতরা হলেন  : কুমিল্লার চৌদ্দগ্রামের মোঃ ফারুক(৪৭).জায়েদা বেগম(৪০). কক্সবাজার সদর উপজেলার ইকবাল হোসেন (৪৩) ও রাঙ্গামাটির রাজস্থালীর প্রদীপ মল্লিক(৪৬)
‎‎র‌্যাব-৭ সূত্রে জানা যায়: কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি এবং প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কালুরঘাট থেকে পটিয়ার দিকে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালুরঘাট ব্রিজে এলাকা পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশি চালিয়ে সন্দেহজনক একটি সিএনজি এবং প্রাইভেটকারকে থামানের জন্য সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারজন মাদক কারবারিকে আটক করে র‌্যাব-৭।
‎পরবর্তীতে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের দেখানো ও সনাক্তমতে সিএনজির পিছনের সিটে এবং প্রাইভেটকারে ব্যাকডালার ভিতরে ২টি বস্তায় বিশেষ কৌশলে রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দসহ তাদের আটক করা হয়।
‎‎র‌্যাব ৭ জানান: গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park