1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা   - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা  

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ রেজাউল করিম কিনা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে লাঠিপেটা করে হত্যা করেছে এক সন্ত্রাসী। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ঘটনাটি ঘটে গত ২৫ জুন (বুধবার) সকাল ৯টার দিকে, পাঁচবিবি পৌরসভার ৯নং ওয়ার্ডের হরিহরপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে। প্রত্যক্ষদর্শীদের দ্বারা জানা যায়, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রেজাউল করিম কিনা। এ সময় পেছন থেকে আরিফ হোসেন (২০), পিতা মোঃ কামাল হোসেন, গ্রাম পুটারবিল, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট, লাঠি দিয়ে তাঁর উপর অতর্কিত হামলা চালায়।
লাঠির আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে সেদিনই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টায় তিনি মারা যান।
রেজাউল করিম কিনার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হত্যাকারী সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল হোসেন বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামিকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park