1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৯৫ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে জুন) সকাল ১০ টায়
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের আয়োজনে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এর আগে মাদক বিরোধী উৎসববন্ধন বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্ল্যাহ কাজল।

স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সাবেক মহাপরিচালক মোহ রাকিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুর রহমান, ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম,জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমীর মোঃ আব্দুল করিম।

বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক,জুলাই আন্দোলনে নিহত শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, জুলাই আন্দোলনের সমন্বয়কারী মেহেদী হাসান সিয়াম,সেতু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা খালেদ মাহমুদ চৌধুরী, বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহের আহ্বায়ক অলি উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমন্বয়কারী মাজহারুল ইসলাম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা অফিসে কর্মরত প্রসিকিউটর সৈকত দত্ত প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park