1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাপলা কাব এওয়ার্ড পেলেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা দাস রাখি  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শাপলা কাব এওয়ার্ড পেলেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা দাস রাখি 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৮২ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিনিধি

কাব কার্নিভাল বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মো.ইউনুস এর হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন ঈশিতা দাস রাখি। স্কাউটস কাব কার্নিভাল উদ্বোধন শেষে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

ঈশিতা দাস রাখি  ২০২১ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ গ্রহন করে জয়লাভ করে। শহীদস্মৃতি মেধা নির্বাচনী প্রতিযোগীতা ২০২৩ এবং ২০২৪ সালে ১ম স্থান অধিকার করে। হালি খাতুন এডুকেশন ট্রাস্ট সৈয়দপুর-২০২৫ অর্থ বছরে ১ম স্থান ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এবং ২০২৪ সালে কবিতা আবৃত্তি ও নির্ধারিত বক্তিতায় উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের “সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর” এর শিক্ষার্থী।

তার বাবা মিহির কান্ত দাশ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার মা গীতা রানী সরকার একজন গৃহিণী। ঈশিতা দাস রাখির গ্রামের বাড়ি শাল্লা উপজেলার কাশিপুর গ্রামে।

ঈশিতা দাস রাখি বলেন, এ অর্জন আমার পিতা-মাতা এবং শিক্ষদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার  হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই।এ জন্য সকলের দোয়া কামনা করছি।

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মহিবুল হাসান চৌধুরী মোর্শেদ জানান, ঈশিতা দাস রাখি  আমাদের বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষাসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিতে সে সমানভাবে পারদর্শী। তাকে আরও দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park