1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘ এর উদ্যোগে অসহায় বিধবা পরিবারের মাঝে ছাগল বিতরণ ও দুইজন শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব গ্রহণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘ এর উদ্যোগে অসহায় বিধবা পরিবারের মাঝে ছাগল বিতরণ ও দুইজন শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব গ্রহণ

মামুন খান
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত

মামুন খান, সিঙ্গাপুর

টাঙ্গাইলের বাসাইলে *সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘ* পরিবারের পক্ষ থেকে দুইজন অসহায় বিধবা পরিবারের মাঝে ছাগল বিতরণ ও অসহায় দুইজন মেধাবী শিক্ষার্থীর এক বছরের পড়ালেখার যাবতীয় দায়িত্ব গ্রহণ করে।
সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘ পরিবারের সবাই সিঙ্গাপুর প্রবাসী। এরা এই সংগঠন পরিচালনা করে থাকেন তাদের নিজ অর্থায়নে এবং বাংলাদেশ থেকে এই সংগঠনের সদস্য ও কিছু তরুণ যুবক সর্বাদাই কাজ করে থাকেন।
অনিক কিন্ডার গার্টেন এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনিক কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহানাজ খানম রেখার হাতে অসহায় দুজন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখার খরচের টাকা তুলে দেওয়া হয়।
সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ২০০১ বন্ধু কল্যাণ সোসাইটি’র সভাপতি সুমন খান অসহায় বিধবা পরিবারদের মাঝে ছাগল বিতরণ ও মেধাবী দুইজন শিক্ষার্থীর টাকা তুলে দেন।
সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মামুন খান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার। অসহায় মানুষের পাশে যখন আমাদের সংগঠন এসে দাঁড়ায় সেই ভালো লাগার অনুভতি বলে প্রকাশ করতে পারবো না। এই সংগঠনের সবার সিঙ্গাপুর প্রবাসী। আমাদের সংগঠনের জন্য সকলেই দোয়া করবেন যেন আমরা সর্বদাই অসহায় মানুষের পাশে থাকতে পারি।

“অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে এই সংগঠনের পথ চলা। এটি একটি সম্পূর্ণ সামাজিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান।
আজকের এই কার্যক্রমের জন্য এলাকার সাধারণ মানুষ সংগঠনের ব্যাপক প্রশংসা করেন এবং সংগঠনের সকলের জন্য দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন,
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ২০০১ বন্ধু কল্যাণ সোসাইটি’র সভাপতি সুমন খান, ২০০১ বন্ধু কল্যাণ সোসাইটি’র অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জুলহাস জমাদার, সম্মানিত সদস্য শ্রী বিনয় সরকার, অনিক কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য সকল শিক্ষক উপস্থিতি ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park