1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবৈধ টমটমে জগন্নাথপুর উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নের সড়কগুলোতে তীব্র যানজট - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

অবৈধ টমটমে জগন্নাথপুর উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নের সড়কগুলোতে তীব্র যানজট

মোঃ মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
অবৈধ ও ফিটনেসবিহীন ব্যাটারি চালিত টমটম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাবাসীর দুর্ভোগের পাশাপাশি মরণ ফাঁদে পরিণত হয়েছে। লাইসেন্সবিহীন, গাড়ি চালানোর অভিজ্ঞতার অভাব, অল্প শিক্ষিত ও শিশু চালকদের কারণে টমটম খাগড়াছড়ি শহরবাসীর জন্য দিন দিন ভয়ঙ্কর জীবনঘাতী দানব হয়ে উঠছে। প্রতিদিন কোন না কোনভাবে টমটম নামক এই ব্যাটারি চালিত গাড়ির ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে জীবনহানিসহ পঙ্গুত্বের শিকার হচ্ছে নিরীহ অসংখ্য পথচারী। ব্যাটারি চালিত টমটম গিলে খাচ্ছে বিদ্যুৎও।

জগন্নাথপুর উপজেলাবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে অবৈধ ব্যাটারি চালিত টমটম। টমটমের কারণে শহরে লেগেই আছে যানজট। আর দুর্ঘটনাতো এখন নিত্য সময়ের ঘটনা। শহরে প্রাণঘাতী দানব হয়ে নিরীহ পথচারীদের চরম আতঙ্কের কারণ হিসেবে আবির্ভূত হয়ে উঠছে টমটম। অবৈধ টমটমের নেই ফিটনেস। চালকের নেই লাইসেন্স, গাড়ি চালানোর অভিজ্ঞতা, অল্প শিক্ষিত ও শিশু। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে চলাচলরত টমটমের কোন চালকেরই প্রশিক্ষণ নেই। ফলে তারা মানছে না গাড়ি চালানোর নিয়ম-কানুন। ফলে ঘটছে দুর্ঘটনা। এখনই টমটম নামক ঘাতকযানের লাগাম টেনে না ধরলে দুর্ঘটনার শিকার হয়ে অকালেই ঝরে পড়বে অসংখ্য তাজা প্রাণ।

ফিটনেস না থাকায় সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। দেখার যেন কেউ নেই। ভুক্তভোগীরা পথচারীদের স্বার্থে অবৈধ টমটমে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

অদক্ষ ও অপ্রাপ্ত টমটম চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণে পৌর শহরে যানজটের পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। টমটম সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও

জগন্নাথপুরের পরিমল বলেন, অবৈধ টমটমের কারণে পথচারীদের নিরাপত্তা হুমকিতে পড়েছে। সে সাথে গিলে খাচ্ছে বিদ্যুৎ। জনস্বার্থে অবৈধ টমটম চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তিন।

জগন্নাথপুর পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের রাস্তা নিরাপদ, যানটজমুক্ত ও সৌন্দর্য রক্ষার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটমের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে এ প্রত্যাশা পৌরবাসীসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের সচেতন মহলের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park