1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিনাজপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান: ফেন্সিডিল ও বাংলাদেশী মদ তৈরির বড়ি উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দিনাজপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান: ফেন্সিডিল ও বাংলাদেশী মদ তৈরির বড়ি উদ্ধার

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুর জেলার সদর ও বিরামপুর থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ বাংলাদেশী মদ তৈরি বড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন দাইনুর বিওপির একটি টহলদল দিনাজপুর সদর থানার কনজকুড়ি গ্রামের মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

অন্যদিকে, একই দিনে বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্পের একটি টহলদল বিরামপুর থানার পাহানপাড়া গ্রামের শামসুলের চায়ের দোকানের পার্শ্ববর্তী স্থান থেকে ২৩ হাজার ৭৫ পিস বাংলাদেশী মদ তৈরি বড়ি জব্দ করে।

আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার ১২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। সমস্ত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর সাজ্জাদুল ইসলাম জানান, “চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park