1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রাকিবুল আওয়াল পাপুল
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগষ্ট বিকেলে শহরের খরমপুর মহল্লার নতুন আইডিয়াল স্কুলে সামনে আন্দোলনকারীদের মিছিলে গুলির ঘটনায় সবুজ হাসান শহীদ হন। এ হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন এলাকাবাসী।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর ও শ্রীবরদীর সমন্বয়কারীরাসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, শহীদ সবুজ হাসানের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কারীদের দাবি নিহত সবুজ হত্যা মামলায় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির।

এ ঘটনায় ১২ অগাস্ট সবুজের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, খরমপুর মহল্লার আব্দুল আলিম, জেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সুব্রত দে ভানু এবং আওয়ামী লীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য্যসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত সবুজ হাসান (১৮) শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপারপাড়া এলাকার আজহার আলীর ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park