1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৭০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ৩ প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২ টার সময়  বিরামপুর পৌরশহরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। এসময় তাঁকে সহযোগিতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম, জেলা ঔষধ প্রশাসনের উচ্চমান সহকারী কাজী সাইফুল ইসলাম। এছাড়াও অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বিরামপুর থানা পুলিশের সদস্যগণ।

অভিযানে মেসার্স বিরামপুর মেডিসিন কর্ণারের প্রোঃ আনিসুর রহমানকে ৫ হাজার টাকা,সাজু ড্রাগস মেসার্স লাইবা ফার্মেসীর প্রোঃ সাজু ইসলামকে ৭ হাজার টাকা এবং মেসার্স ডাঃ এন্ড সন্স মেডিসিন হাউস এর প্রোঃ আসলাম হোসেনকে ৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park