1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটকঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

শাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটকঃ

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা 

১৬ই জুন সোমবার ২০২৫ সাতক্ষীরার
দেবহাটার শাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটক হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়। বিজিবির দেয়া তথ্য মতে জানা গেছে, নীলডুমুর ১৭ বিজিবির অধীনস্থ দেবহাটার শাঁখরা বিজিবির একটি দল সোমবার ১৬ জুন ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হাড়দ্দাহ এলাকার পিচ রাস্তার উপর থেকে ৩০ বোতল মাদকদ্রব্য কোরেক্সসহ একটি মোটরসাইকেল জব্দ করে।

শাঁখরা বিওপির ক্যাম্প কমান্ডার আফজাল হোসেনের নেতৃত্বে সিজার কমান্ডার নাসিরুদ্দিনসহ একটি দল অভিযান চালিয়ে এই ৩০ বোতল কোরেক্স মাদক ও একটি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলটির রেজিষ্ট্রেশন নং- খুলনা মেট্রো হ ১২-৩৩-৪৩।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানায়।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park