1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পূর্ব শত্রুতায়, কলাপাতা ভাঙ্গাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে আহত- ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে পূর্ব শত্রুতায়, কলাপাতা ভাঙ্গাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে আহত- ১

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবতে পারুইলে গ্রামে গত ০৩/০৬/২০২৫ ইং তারিখে রোজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০:৩০ টায়, কলার পাতা ভাঙ্গা ও পূর্ব শত্রুতার জের ধরে, হামিদুল ও সাবেক মেম্বার শাহজাহানের পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সময় সাবেক মেম্বার শাহজাহানের বাড়িতে ছেলে মানুষ না থাকায় দুর্বলতার সুযোগ পেয়ে মোঃ হামিদুলের পরিবারের লোকজন সহ তার ছেলে ও ভাই সকলেই মিলে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, দা,বটি, হাসুয়া শাবল নিয়ে শাজাহান মেম্বারের বাড়ির গেটে গিয়ে তার দুই মেয়ে মরিয়ম, সাবিহা ও স্ত্রী সালমা বেগমকে এলোপাথাড়ি ভাবে মারতে মারতে বাড়ির মধ্যে ঘরের ভিতরে গিয়ে শোকেস ভেঙে গচ্ছিত ৫০,০০০/ টাকা স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সালমা বেগম বাধা দিলে তার মাথায় রড দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে তাৎক্ষণিক মেয়ে মরিয়ম বাধার সৃষ্টি করলে তাকেও হত্যার উদ্দেশ্যে ঘরের ওয়ালের সাথে গলা চেপে ধরে ও হামিদুলের পরিবারের সকল সদস্য – মেম্বারের বাড়ি থেকে পালিয়ে যায, হামিদুলের ছেলে মাশরুফ হাসান আটকা পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে মাশরুফ হাসানকে উদ্ধার করে ঘটনা নিয়ন্ত্রণে আনে। শাজাহান মেম্বারের স্ত্রী সালমা বেগম গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। জয়পুরহাট এর চিকিৎসাধীন ডাক্তার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। বর্তমানে শাহজাহান মেম্বারের স্ত্রী সালমা বেগম এখনো সুস্থ নয়,বলে পরিবারের লোকজন জানায় এ ঘটনায় মরিয়ম খাতুন বাদী হয়ে পাঁচবিবি থানায় ১০ জনকে আসামি করে ইজাহার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park