
ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবতে পারুইলে গ্রামে গত ০৩/০৬/২০২৫ ইং তারিখে রোজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০:৩০ টায়, কলার পাতা ভাঙ্গা ও পূর্ব শত্রুতার জের ধরে, হামিদুল ও সাবেক মেম্বার শাহজাহানের পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সময় সাবেক মেম্বার শাহজাহানের বাড়িতে ছেলে মানুষ না থাকায় দুর্বলতার সুযোগ পেয়ে মোঃ হামিদুলের পরিবারের লোকজন সহ তার ছেলে ও ভাই সকলেই মিলে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, দা,বটি, হাসুয়া শাবল নিয়ে শাজাহান মেম্বারের বাড়ির গেটে গিয়ে তার দুই মেয়ে মরিয়ম, সাবিহা ও স্ত্রী সালমা বেগমকে এলোপাথাড়ি ভাবে মারতে মারতে বাড়ির মধ্যে ঘরের ভিতরে গিয়ে শোকেস ভেঙে গচ্ছিত ৫০,০০০/ টাকা স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সালমা বেগম বাধা দিলে তার মাথায় রড দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে তাৎক্ষণিক মেয়ে মরিয়ম বাধার সৃষ্টি করলে তাকেও হত্যার উদ্দেশ্যে ঘরের ওয়ালের সাথে গলা চেপে ধরে ও হামিদুলের পরিবারের সকল সদস্য - মেম্বারের বাড়ি থেকে পালিয়ে যায, হামিদুলের ছেলে মাশরুফ হাসান আটকা পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে মাশরুফ হাসানকে উদ্ধার করে ঘটনা নিয়ন্ত্রণে আনে। শাজাহান মেম্বারের স্ত্রী সালমা বেগম গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। জয়পুরহাট এর চিকিৎসাধীন ডাক্তার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। বর্তমানে শাহজাহান মেম্বারের স্ত্রী সালমা বেগম এখনো সুস্থ নয়,বলে পরিবারের লোকজন জানায় এ ঘটনায় মরিয়ম খাতুন বাদী হয়ে পাঁচবিবি থানায় ১০ জনকে আসামি করে ইজাহার করেন।