1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে রাস্তা ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

পাঁচবিবিতে রাস্তা ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগ

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকায় পাকা রাস্তা ভেঙ্গে যাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। পাটাবুকা গ্রামের বালু ব্যবসায়ী শিপনের বাড়ির উত্তর পাশে রাস্তাটির এমন দুরাবস্থা। রাস্তাটির যে অংশ ভেঙে গেছে তার উভয় পাশের রাস্তা তুলনামূলক ভাবে উঁচু। কয়েকদিনের টানা বৃষ্টির পানি নিচে নেমে যাওয়ায় ওই অংশ অর্ধেকেরও বেশি ভেঙ্গে যায়। এতে ভ্যান রিক্সা মোটরসাইকেল সাধারণ যাত্রী ঝুঁকি নিয়ে পার হতে পারলেও। ভারী যানবাহন ট্রাক বাস মেসি ইত্যাদি যানবাহন পার হতে পারে না। রাস্তাটি ভেঙে যাওয়াই এসব ভারী যানবাহনকে বিকল্প রাস্তায় চলতে হয়। অনেক দূর দিয়ে ঘুরে আসতে সময়ও যেমন বেশি লাগে খরচও বেশি হয়। এলাকাবাসী ও যানবাহনের চালক যাত্রীরা বলেন, অতি দ্রুত রাস্তাটির সংস্কার করে আমাদের সকলের নির্দ্বিধায় চলাচলের ব্যবস্থা করবেন।
বালিঘাটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য মোঃ মামুনুর সরকার রাশেদুল বলেন, যানবহন ও জনসাধারণের চলাচলের জন্য ভাঙা রাস্তাটি বালু ভর্তি ব্যাগ দিয়ে অতি দ্রুত ঠিক করা হবে। উপজেলা মাসিক মিটিংয়ে ভাঙা রাস্তার বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park