1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত-১

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টাটাকপুর এলাকায় মিনি ড্রাম্পার ট্রাক ও যাত্রীবাহী আসাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতের ঘটনা ঘটেছে । নিহত ১ জন হলেন বগুড়া জেলার বনানী শাহজাদপুর মন্ডল পাড়ার রাসেল মন্ডলের ছেলে আবু হামদি(২৩)।

আজ মঙ্গলবার (১০ জুন) আনুমানিক বেলা সাড়ে তিনটার সময় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের টাটাকপুর এলাকায়, দিনাজপুরগামী ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আসাদ পরিবহনের সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিচুর একটি মিনি ড্রাম্পার ট্রাক এর সাথে, বিরামপুর টাটাকপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মিনি ড্রাম্পার ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। এঘটনায় বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মিনি ড্রাম্পার ট্রাকের হেলপার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মিনি ড্রাম্পার ট্রাকের চালক আঃ মুমিন (৩৮) এর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য বগুড়ায় চলে যান বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম।চালক আঃ মুমিন বগুড়া জেলার শাহজাদপুরের জাহিদুল ইসলামের ছেলে।

যাত্রীবাহী আসাদ পরিবহনের সাথে মিনি ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, মঙ্গলবার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বগুড়া – ড ১১-২৭৮৭ নাম্বারের একটি মিনি ড্রাম্পার ট্রাক ও ঢাকা মেট্রো ব ১৩-২১৮২ নাম্বারের একটি যাত্রীবাহী বাস উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এবিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park