1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে সাবেক হুইপ স্বপন, ৪ সাংবাদিকসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

জয়পুরহাটে সাবেক হুইপ স্বপন, ৪ সাংবাদিকসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা।

মোঃ আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা, হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুলি করে আহত করার অভিযোগে থানায় আরেকটি মামলা করা হয়েছে।

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা, হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুলি করে আহত করার অভিযোগে থানায় আরেকটি মামলা করা হয়েছে। এ মামলায় সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য সামছুল আলমসহ ১৯৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় চার সাংবাদিককেও আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মো. হোসাইন আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। আজ রোববার বিকেলে প্রথম আলোকে মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির।
আসামি চার সাংবাদিক হলেন কালের কণ্ঠের জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরী, একই পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি সাঈদ জাফর চৌধুরী, বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের জয়পুরহাটে কর্মরত স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ ও ক্ষেতলালের স্থানীয় সাংবাদিক মিলন হোসেন।
এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। বেলা ১১টা ৪০ মিনিটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এজাহারে উল্লেখিত ১ ও ২ নম্বর আসামির নেতৃত্বে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০০-৩৫০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী অতর্কিত আক্রমণ করেন। আসামিরা আগ্নেয়াস্ত্র, পেট্রলবোমা, ককটেল, পিস্তল নিয়ে হামলা চালান। এ সময় ১০ নম্বর আসামি পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি ছুড়লে হোসাইন আহম্মেদের দুই পায়ে গুলিবিদ্ধ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park