1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে হামলার শিকার প্রেমিকা শিখা ও তার মা, হাসপাতালে ভর্তি। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে হামলার শিকার প্রেমিকা শিখা ও তার মা, হাসপাতালে ভর্তি।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোঃজাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে গার্মেন্টস কর্মী প্রেমিকের বাড়িতে গিয়ে তার পরিবারের হামলার শিকার হয়ে আহত হয়েছে প্রেমিকা শিখা খাতুন ও তার মা রাশিদা বেগম । পরে প্রেমিক নাহিদের স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে শাহজাদপুর পৌর শহরের পারকোলা গ্রামে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, পৌর শহরের পারকোলা গ্রামের হযরত আলীর ছেলে গার্মেন্টস কর্মী নাহিদের সাথে উপজেলার কাংলাকান্দি গ্রামের সাইদুল ইসলামের মেয়ে, পারকোলা পলিটেকনিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী শিখার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। এর‌ই সূত্র ধরে রোববার দুপুরে বিয়ের দাবিতে প্রেমিক নাহিদের বাড়িতে অবস্থান করতে থাকে।

পরে উভয় পক্ষের লোকজন রাতে বিষয়টি নিয়ে আপোষ মিমাংসার লক্ষ্য বৈঠকে বসে। দীর্ঘ রাত পর্যন্ত মিমাংসায় আসতে পারেনি তারা। সোমবার সকালে প্রেমিকা শিখা ও তার মা আবারো প্রেমিক নাহিদের বাড়িতে যায়। এসময় নাহিদের পরিবারের লোকজন প্রেমিকা শিখা ও তার মায়ের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে‌। পরে নাহিদের মা ও তাদের স্বজনেরা আহত প্রেমিকা ও তার মাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই বিষয়ে প্রেমিক নাহিদের পরিবারের লোকজন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, বাড়ির লোকজন উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করলে শিখা ও তার মা আহত হয়। পরে নাহিদের মা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

সরেজমিনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় জরুরি বিভাগে শিখা ও মা রাশিদা বেগমের চিকিৎসা করছেন দায়িত্বরত চিকিৎসকরা।

এসময় শিখা ও তার মা অভিযোগ করে বলেন, নাহিদের সাথে শিখার ১ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে নাহিদ শিখার সাথে একাধিকবার অনৈতিক কাজ করেছে। কিছুদিন যাবৎ বিয়ে করতে গড়িমসি করছে, শনিবার নাহিদ বিয়ের কথা বলে শিখাকে তাদের বাড়ি নিয়ে গেলে তার মা ও ভাই শিখাকে মারধর করে অন্যত্র সরিয়ে নেয়।

রোববার দুপুরে শিখা তার মায়ের সাথে নাহিদের বাড়ির সামনে এলে নাহিদের মা, বাবা, ভাই সহ বাড়ির লোকজন মারধর করে আহত ও অচেতন করে ফেলে। এই ঘটনায় তারা আইনের আশ্রয় নিবেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park