
মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
ইসলামী ছাত্র আন্দোলনের নিবেদিত প্রাণ বর্তমান ও সাবেক রুকন,সদস্য সাথী , শহীদ পরিবারের সদস্য, এবং ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও প্রীতি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) বেলকুচি সরকারি কলেজে অডিটোরিয়াম হল রুমে বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় এ ঈদ পূণর্মিলনী ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অডিও ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুর আলম
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য এড. গোলাম কিবরিয়া
এছাড়াও আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী, সেক্রেটারি আরিয়ান ইসমাইল,আবুল হোসেন, গোলাম সারোয়ার, সানোয়ার হোসাইন, আহসান হাবীব, ডাঃ সেরাজুল ইসলাম, রাকিবুল হাসান শামীম, মাহবুব আলম, আমিরুল ইসলাম, জাকারিয়া হোসাইন প্রমুখ।