1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির" অনলাইনে নিবন্ধনকৃত গ্রাম ডাক্তারদের মেম্বারশিপ সনদপত্র বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

শাহজাদপুরে “বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির” অনলাইনে নিবন্ধনকৃত গ্রাম ডাক্তারদের মেম্বারশিপ সনদপত্র বিতরণ।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৭১ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:কা

সোমবার (২/৫/২০২৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অনলাইন ভুক্ত গ্রাম ডাক্তারদের মেম্বারশিপ সনদপত্র আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও শাহজাদপুর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সভাপতি গ্রাম ডাক্তার জনাব মুন্সী মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা শাখার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব গ্রাম ডাক্তার মোঃ সজীব রায়হান,
জনাব গ্রাম ডাক্তার মোঃ মুকুল মাসুদ, অধ্যক্ষ, সিয়েট পলিটেকনিক, শাহজাদপুর উপজেলা শাখার সহ-সভাপতি জনাব গ্রাম ডাক্তার মন্টু, শাহজাদপুর পৌর গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোঃ জাকারিয়া হোসেন।

সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি জনাব গ্রাম ডাক্তার খন্দকার মো: নাজমুল হক।

উপস্থিত ছিলেন অনলাইনে মেম্বারশিপ সনদপ্রাপ্ত সকল গ্রাম ডাক্তার। আলোচনা সব শেষে উপস্থিত সবাইকে মেম্বারশিপ অনলাইন সনদপত্র ও আইডি কার্ড ও খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park