
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
আজ রবিবার সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি পড়ছে থেমে থেমে এই বৃষ্টি চলেছে এতে নগরের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
চট্টগ্রাম নগরীতে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট ও অলিগলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। এতে সাধারণ মানুষের চলাচলে অনেক কষ্ট হচ্ছে । পানির কারণে যানবাহন আটকে থাকায় রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।
এবং সড়কে জমে থাকা পানিতে নেমে একটি সিএনজি আঁটকে যায় পড়ে যাত্রীর সহযোগিতায় টেনে নিয়ে যাচ্ছেন চালক
বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে থাকায় পানির উপর দিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে। যাত্রী বাসগুলো ও সিএনজি ড্রাইভারদের বেপরোয়া চলাচলের কারণে মানুষের গায়ে ছিটকে পানি আসে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ ।
শারমিন আক্তার নামের এক মহিলাকে জিজ্ঞেস করলে: তিনি বলেন বৃষ্টির কারণে রাস্তার পাশে দাঁড়াতেও ভয় লাগে কোথাও কোথাও গর্ত থাকে আমরা নিজেরাও জানিনা এবং কিছু সিএনজি ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালায় এতে আমাদের গায়ে ছিটকে পানি আসে আমাদের পোশাক নষ্ট হয়ে যায় আমরা অফিসে যেতে পারি না। তাদের কোন কমেন্ট সেন্স নাই বৃষ্টিতে আস্তে গাড়ি চালালে কি হয়।
আজ সকালে নটার দিকে দেখা যায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় সড়কে পানি জমে থাকায় কর্মস্থলসহ গন্তব্যে যেতে দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের।
আব্দুল্লাহ হাসান নামের এক পথচারীকে জিজ্ঞেস করলে তিনি জানান: সকালে এক কোমর পানি হয়েছে। এসময় বাসা থেকে বের হওয়া কষ্টকর হয়ে যায় কিন্তু অফিসে তো যেতে হবে তাই বেরিয়ে পড়ি । তবে পানি বেশিক্ষণ ছিল না বৃষ্টি থামার পরে পানি চলে যায় তারপর আমরা অফিসে যাই তবে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে গাড়ির জন্য বৃষ্টির কারণে রাস্তায় পানি থাকায় গাড়ি পাওয়া যাচ্ছিল না।
জলাবদ্ধতার কারণে মুরাদপুর, জিইসি মোড় থেকে ওয়াসা পর্যন্ত সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে। বিশেষত সিএনজি চালিত অটোরিকশা, টেম্পু, রিকশা, ইজিবাইক চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
বেলা গড়াতেই বৃষ্টি কিছুটা কমে এলে পানি নেমে যায়। তখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়। কিন্তু দুপুরে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হলে পানি জমতে থাকে।
বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে বড় ৮৬২৬ কোটি টাকার মেগা প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ৩৬টি খাল নিয়ে চলমান এই প্রকল্পের ভৌত কাজ পরিচালনা করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্ম্মা জানান: মনসুরাবাদ, ২ গেট এলাকায় কিছু পানি উঠেছিল। জিইসি মোড়ের পুরোটাতে পানি ওঠেনি। শুধুমাত্র ইউনুসকো সেন্টার থেকে ওয়াসার মোড়ের দিকে পানি উঠেছিল। সেটা থলি (নিচু) জায়গা, সেজন্য পানি জমেছিল। ওয়াসা থেকে আলমাসের দিকে রাস্তায় পানি জমেছিল। আমরা নালা পরিস্কার করে দেয়ার পর দ্রুত পানি নেমে গেছে। কাতালগঞ্জ, চকবাজারে পানি উঠেছে। সেখানে খালে কাজ চলছে। কাজ শেষ হলে সেখানেও পানি আর উঠবে না।