1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১বর্ষ স্নাতক (সম্মান) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রশিবির।

শনিবার (৩১ মে ) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের ক্যাম্পাসে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে এ হেল্প ডেস্ক স্থাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

হেল্প ডেস্কে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রশিবিরের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

হেল্প ডেক্স কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সভাপতি মোঃ রফিকুল ইসলাম । তিনি বলেন, “আমরা সবসময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি । ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি। এটি ছাত্রশিবিরের একটি মানবিক উদ্যোগ।”

সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন
“ছাত্রশিবির মেধাবীদের ছাত্র সংগঠন। তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রশিবির পক্ষ থেকে আমাদের এ আয়োজন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park