
মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা হাজার হাজার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জ ছাত্র শিবির।
সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা সকল শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোন, মানিব্যাগ কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষা চলা কালীন সময়ে নিরাপদে নির্ভয়ে রাখার সুব্যবস্থা ও শিক্ষার্থীদের জন্য যেকোনো ধরনের সহযোগীতার ব্যবস্থা করা হয়। এবং বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।
ছাত্র শিবিরের এমন মহান উদ্যোগকে সাদরে গ্রহণ করে শিক্ষার্থীরা। এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকবৃন্দ বলেন ছাত্র শিবিরের এমন মহান উদ্যোগ সত্যি-ই প্রশংসার দাবিদার। তারা আরও বলেন এমন উদ্যোগ আগে কোন সংগঠন বা ছাত্র সমাজ করেনি।
ছাত্র শিবির এমন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ গ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। তারা বলেন শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ছাত্র শিবির সবসময়ই নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এধরনের কাজ চলমান থাকবে ইনশা আল্লাহ।