1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গুম হওয়া বিএনপি নেতা আবু সেলিমকে ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিলঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গুম হওয়া বিএনপি নেতা আবু সেলিমকে ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিলঃ

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
২৯ শে মে ২০২৫ বৃহস্পতিবার
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র পুত্র সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সেলিমকে ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার(২৯ মে) বিকালে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সম্পাদক শেখ তারিকুর হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ,

আলিপুর ইউনিয়নের সদস্য রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান বাদশা,জেলা যুবদলের নেতা আব্দুর আলীম ও ফরিদ হোসেন, শ্রমিক নেতা রেজাউল ইসলাম রেজা,প্রভাষক শহিদুল ইসলাম, আবু সেলিমের শিক্ষক শাহিনুর রহমান, আবু সেলিমের বড় ছেলে সামির সোয়েদ রাদমীম ও ছোট ছেলে আব্দুল্লাহ সিয়াম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ উপস্থিত।

বক্তারা বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে হাসিনা সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদের খুঁজেও পাওয়া যায়নি। তাদের জন্য পরিবারের লোকজন অপেক্ষায় রয়েছে।

২০১১ সালের ২৯ শে মে এই দিনে ঢাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাতক্ষীরার যুবদল নেতা আবু সেলিমকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরের পদার্পণ হচ্ছে তার কোন সন্ধান মিলেনি।

সাতক্ষীরার আবুল সেলিম গুমের পিছনে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা শওকত হোসেন জড়িত আছে, তাকে গ্রেফতার করে রিমান্ড নিলে আবু সেলিমকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে আমরা আশা করি।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা সাতক্ষীরার যুবদলের নেতা আবু সেলিমসহ বাকিদেরও ফেরত চাই।

সমগ্র সমাবেশ পরিচালনা করেন জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park